Search This Blog

পূজা ঊৎসব


আমার যেমন ঈদ আছে ভাই
তোমার আছে পূজা।
ধর্ম বলো, কর্ম বলো-
আমরা যে পাই মজা।
ঈদে যে খাই সেমাই- পায়েস
পূজোতে মিষ্টি -নাড়ু;
ঢাকের তালে নাচে রে মন-
নাচে ছেলে বুড়ো।
পুজো মানে সপ্তাহ জুড়ে
উৎসবেরই সাজ।
হোক না আজ বাড়াবাড়ি
কামাই দিয়ে কাজ।
নানান পূজার ভিড়ে
আমার কাছে দূর্গা-
মা তুমি বিপদ-তাড়িনি,
বলি দূর্গা- দূর্গা-দূর্গা।

খেলার ছলে প্রেম

ভুলে যেতে বলেছো- তুমি আমাকে।
কেমনে ভুলবো বল তোমাকে?
ভালোলাগা, ভালোবাসা নয় যে খেলা
প্রেম নয়........ প্রিয়, পুতুল খেলা।
খেলতে তুমি যেমন খুশি তোমার মনের খেলাতে
ভেঙে দিতে আবার যখন তখন অসম্পূর্ণ খেলাতে,
কিন্তু তুমি কাওকে নিয়ে খেলতে পারোনা ছেলেখেলা।
ভালোবাসলে না মোরে নাইবা তুমি-
আমার জীবন নিয়ে খেল কেন- ছিনিমিনি?
রাজার দুলালী হওবা তুমি; আমি পথে ফোটা ফুল,
ছিড়তে না তুমি যদি; হতো না কভু ...ভুল।
তোমারি বুকে আজ জমে ভালোবাসার খেলা
দু:খ আমাকে নিয়ে পাতে কষ্টের মেলা।
প্রেম নয়......... প্রিয়, পুতুল খেলা ।
............................

2002

জলাঞ্জলি

থাক না কিছু জলাঞ্জলি
অঞ্জলির মাঝে।
সব কিছু যে কাব্য হবে
কে বলেছে কবে।
হোক কিছু ছড়াছড়ি-
ছড়াগুলোর ফাঁকে।
কিছু না হয় রঙের লেপন
রঙ তুলির আঁকে।
কিছু হল ভাব বিনিময়
ভালোবাসার ঝাঁকে।
কস্টগুলো ডিম পাড়ুক আজ-
লাল- নীল এ্যালবামে।
কিংবা ঝরুক অভিমান সব
বৃষ্টি গুলোর নাকে।
আমি না হয় উড়েই যাবো-
মৃদু এক ফুঁৎকারে।
তোমরা যারা টিপ টপ টপ
গোছানো ক্যনভাসে।
কিংবা বেশ দাপুটে
নিজস্ব আত্মবিশ্বাসে।
আমি তখন দোদুল্যমান
আত্ম অবিশ্বাসে।

নীরবতা

নীরবতাও একধরনের শব্দ।
তুমি একবার শুনে তো দেখো।
তোমাকে ছুঁয়েই সে আন্দোলিত হবে
কোন একদিন বাড়ীতে তাকে ডাকো
সে কথা বলার জন্য হয়ে আছে উন্মুখ ।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
তুমি কি কখনো বেড়িয়েছো সেই গলি?
বহু আগেই সেখানে হারিয়েছে পৃথিবী-
আমার সময়গুলো কিন্তু সেখানেই থমকে আছে।
তোমাকে বলতে চাই আমার সাথে কি কি হয়েছে।
নিরবতা যেন এক ধাঁধা-
তুমি মিলিয়ে তো দেখো-
নীরবতা এক সুরের মূর্ছনা-
আসো এক সাথে গুনগুনাই...
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
নদীর পানিও এখানে নিরবে বয়ে যায়-
মায়াবী জ্যোৎস্নায়ও রয়েছে লাখো নীরবতা।
বৃষ্টির ফোটারও থাকে কি কণ্ঠ?
ব্যথিত হৃদয়েও ওঠে নীরবতার ধোঁয়া।
নীরবতা এক বিশাল আকাশ -
তুমি উড়তে তো আসো সেখানে-
নীরবতা এক উপলব্ধি-
তুমি কি করতে পারো তাকে অনুভব?
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
...........................
গানটা অবশ্যই সুন্দর। কিন্তু এর কথা আমার কাছে যেন এক মোহ! এতো সুন্দর ভাবে মানুষ ক্যম্নে লিখতে পারে? যদি এর ভাবানুবাদ
একধরণের দুঃসাহস! তবু মনের শান্তনা। Rashmi Singh মুল গানটির গীতিকার।

ইস্যু

আমাদের কেবল ইস্যু চাই।
ইস্যু দেখে মোর হিসু পায়!
বন্যা হোক বা রোহিঙ্গা-
আমরা বাজাই শিঙ্গা!
ফেসবুক কি বাইরে?
ইস্যু মোদের চাইরে।
ইস্যু ছাড়া বাঁচিনা-
অন্য কিছু যাচিনা।
কাল যে ছিল নীলতিমি
আজকে সেটা ফুটবল!
আগামীকাল কি যে ইস্যু
ভাবাচ্ছে- নিত্য সময়কাল।

দিন গুজরান

দিন শেষে -
সব পাখি ঘরে ফেরে- ছোট হোক নীড়।
মোর গায়ে লেগে আছে ঘামের আবির।
ক্লান্ত -শ্রান্ত হয়ে-
প্রতীক্ষায় প্রহর গুনে- দিন গুজরান।
আমি শুধু বসে ভাবি; কবে হবে অবসান?

প্রিয়ম -২

আমার সোনা যাদু মনি-
ভবের হাটে স্বপ্নগুলো 
করবে বেচাকিনি।

সৌন্দর্য

মানুষের ভাবনা, চিন্তা, স্বপ্ন......
বড্ড বেশি সাজানো গোছানো...।
কিন্তু জীবন, বাস্তবতা বেশ খানিকটা অগোছালো...
কিংবা এটাই বুঝি জীবনের সৌন্দর্য

Think Out of BOX

সফলতার পথ গুলো সংকীর্ণ করে
বলছো- Think Out of BOX.
সব কিছু বাঁধা যখন নিয়মে-
কিসের তফাৎ LION কিবা FOX?

মাতাল

পান করার পর আমাকে মাতাল বলো না
কেননা, পান করাও তো একটি উপাসনা।
ও মাতাল, কেমন মাতাল? যে নেশায় বুঁদ হয় না।
ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে যে তওবা করে।
ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই।
ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।
প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম।
প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম।
প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক।
প্রেমে জীবন দেয়াই তো প্রেমিকের কাজ।

সঞ্চয়

তোমার চোখের অশ্রুগুলো 
তৃষ্ণার্তের শেষ সঞ্চয়-
ঝরাও কেন? আমি হবো নিঃস্ব।
পানি বিনে কি শেষ হবে আমার বিশ্ব।

প্রিয়ম -১

দুষ্ট সে যে মিষ্টি করে 
ডাকে আমায় নিশিদিন!
সময় গুলো শূন্য শূন্য লাগে 
আমার- তুই বিহীন। 

কাম

আমার-
এক চোখে প্রেম, 
অন্য চোখে কাম!
তোমার প্রতি বুক ভরা
নির্লিপ্ত ক্ষোভ!

শিরোনাম হীন

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।
মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত - মুক্তি হীন।
কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।
মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।

ভালোবাসা জলাঞ্জলি

নেই কোন দাবি- দাওয়া তোমাদের কাছে-
ভালোবাসা জলাঞ্জলি পুতুলের সাথে
কিংবা ব্যর্থতা আমার বাঁধতে পারিনি
প্রত্যাশা আর প্রাপ্তির ঠুনকো সুতোয়।
সব কি ফাঁকা বুলি শুনি রোজ চারপাশে-
আমি শুধু কেঁদে মরি- কেউ আজ নেই পাশে।
আমি চাই ভালোবাসা- মোরেও কেউ বাসো ভালো
আমি না হয় খারাপ কেউ- কবরে জ্বালিও আলো।
সব কিছু চাইবে তুমি কিছু দেবে না-
তাও কি হয় কভু? এমনটা ভেবো না।
আমিও হারাতে পারি- নিজেরই মাঝে-
ভয় কি, মুখ বুজে আর লাজে।

ইটিস পিটিস প্রেম

তোমায় নিয়ে একটুখানি ইটিস পিটিস প্রেম।
তোমায় অনাহূত মনের কোনে হঠাৎ প্রবেশ।
তোমার সাথে ইনিয়ে বিনিয়ে আদায় করা সুখ
তোমায় নিয়ে ঘুমিয়ে থাকার আলস্য অসুখ।
তুমি ছাড়া অন্ধ আমি, ল্যাংড়া, লুলা বোবা-
এটা সেটা কাজ করিয়ে- নিজেকে রাজা ভাবা।
তোমার হাতের একটু পায়েস- কি যে মজা - অমৃত।
তুমি ছাড়া- ভেবো না বেশি; বেঁচে থেকেও মৃত।
তোমায় নিয়ে এক সাগর পারি দেয়ার স্বপ্ন।
নিত্যদিনের খুনসুটিতে- কতকিছুই ভগ্ন।
আমার কাছে চাহিদা তোমার হাজারো-
হবে না পূরণ আমি জানি - তুমিও জানো।
কি আর করা জড়িয়েছ যখন- জড়িয়েই থাকো-
একটি ব্যর্থ হলেই- নতুন আরেকটি আঁকো।

বাঁচবে বলো ক্যামনে?

আমার চিন্তাগুলো তোমায় দেবো
বাঁচবে বলো ক্যামনে?
খাবার, পানি সবই দেবো
রাখবো অনেক যতনে-
বাঁচবে বলো ক্যামনে?
ভাবনা গুলো দেবো তোমায়-
আর কি চাও? শরাব, শূরা, ললনা।
সেটাও হবে, আরো কিছু? বলনা।
আলো, বাতাস সবই পাবে-
চিন্তাগুলো কুরে খাবে-
বলি রেখা বদনে-
বাঁচবে বলো ক্যামনে?

তিনি একজন বন মানুষ!

তিনি একজন আপাদমস্তক বন মানুষ! অন্যভাবে বললে বন প্রেমিক মানুষ। তিনি একা একটি বন তৈরি করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন একা। একটি বন। যার আয়তন ১৩৬০ একর। যা ভারতের জাতীয় উদ্যানের চেয়ে দুই থেকে তিন গুন বড়। ৪ দশক ধরে তিনি একা একাই এই বিশাল আয়তনের বন গড়ে তুলেছেন। ওনার নাম যাদব মোলাই পায়েং (৫৪)। বনের নামও হয়েছে তার নামে ‘মোলাই কাথোনি’ অর্থাৎ মোলাইয়ের ঘর।
ব্রহ্মপুত্রের চর মাজুলি- মোলাই ফরেস্ট
১৯৭৯ সালের কথা। ওনার বয়স তখন ১৬-১৭ বছর। মেট্রিক পাস করে বাড়িতে বসে আছেন। বাড়ি পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্রের বুকে জেগে উঠেছে চর। সেই চরে একদিন বেড়াতে গিয়ে দেখলেন চরের মাটিতে ছড়িয়ে আছে শত শত মৃত সাপ। বন্যার জলে ভেসে আসা সাপগুলো চরে আশ্রয় নিয়েছিল। কিন্তু নতুন এই চর একবারেই বিরান। চারিদিকে শুধু বালু আর বালু। নেই কোন গাছ কিংবা ঘাস। বিরান এই চরের বালি সূর্যের তাপে তেতে ওঠায় সাপগুলো মারা যায়। উল্লেখ্য, সেই বছর ভারতের আসামে ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যার জলে অনেক বন্য প্রাণী মারা গেছে, নয়তো হয়েছে বাস্তহারা। ব্রহ্মপুত্র তখনও বেশ আগ্রাসী নদী। এ কূল ভেঙে ও কূল গড়ে। চর জাগলেও ভেসে যায়। ফলে চরগুলোর মাটি আলগা হয়ে পানির স্রোতে ভেসে যেত। এ কারণে কোনো উদ্ভিদও জন্মাতো না।
সাপগুলোর এই মৃত দেহগুলো কিশোর যাদব পায়েংকে বেশ ভাবনায় ফেলে দিয়েছিল। মনে মনে এসব প্রাণীর জন্য একটি অভয়ারণ্য তৈরি করার সিদ্ধান্ত নিলেন তিনি। এই সিদ্ধান্তই তাঁর জীবনটাকে আমূলে বদলে দিল। এজন্য ঘর ছাড়তে হলো, ছাড়তে হলো গ্রাম। কিন্তু নিজ সিদ্ধান্তে অটল থেকে সে শুরু করলন গাছ লাগানো। বিশাল সেই বিরানভূমিতে একা হাতে গাছ লাগিয়ে রীতিমতো একটি বনভূমি তৈরি করে ফেললেন তিনি। বর্তমানে তাঁর এই বনভূমিতে বিচরণ করে চিতাবাঘ, গণ্ডার, হরিণ, বাঁদর আর বিভিন্ন প্রজাতির পাখি। প্রতি বছর হাতির একটি দল এই বনভূমিতে বিচরণ করতে আসে এবং বছরের ৬ মাস সময় এখানেই বাস করে তারা।

যাদব মোলাই পায়েং
যাদব মোলাই পায়েং জন্মগ্রহণ আসামের জোরহাট জেলার মিশিং সম্প্রদায়ে ১৯৬৩ সালে। পুরো নাম যাদব মোলাই পায়েং। সবাই তাকে মোলাই বলে ডাকে। বর্তমানে যাদব তার পরিবার নিয়ে মোলায় কাথোনিতেই বাস করেন। প্রায় ৫০টির মতো গরু-মহিষ আছে ওনার। এদের দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন আর বনের দেখাশোনা করেন যাদব।
এই বনটাই ওনার ধ্যান-জ্ঞান। তিনি গাছের যত্ন করেন। বনের গাছগুলো যত্ন নেয়ার পাশাপাশি নিয়মিত মাটিতে পিঁপড়া, কেঁচো ইত্যাদি পোকামাকড় ছেড়ে দেন মাটি উর্বর করার জন্য। প্রতিদিন বনের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখাশোনা করেন তিনি। কোন গাছের কী অবস্থা?  কোনো প্রাণী আহত হলো কিনা? কিংবা বনের কোথাও কেউ গাছপালা কাটছে কিনা? সব খবরই রাখেন যাদব। এজন্য কোনোদিন কোনো আর্থিক সহায়তা তো দূরে থাক, উৎসাহটুকুও পাননি। বরং গ্রামবাসীদের কাছ থেকে পেয়েছেন অবহেলা। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই সৃষ্টি করেছেন এমন বনাঞ্চল।
বন যত বড় হচ্ছিলো, যাদব পায়েংকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিলো। যেমন- মোলাই কাথোনিতে চরতে আসা হাতির দল গ্রামবাসীদের ক্ষেত খামার নষ্ট করে দিয়ে চলে যেত। এতে গ্রামবাসীরা এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে, তারা যাদবের বন উজাড় করে দেবে বলে হুমকি দিত। যাদব সেই হুমকিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে একটি বুদ্ধি বের করলেন। তিনি জানতেন, হাতি কলাগাছ পছন্দ করে। যাদব বেশি করে কলাগাছ লাগালেন বনে। ব্যস, হাতির দল কলাগাছ পেয়ে সন্তুষ্ট। তাই ক্ষেত খামারের দিকে পা বাড়ালো না আর।
আরেকটি সমস্যার মুখোমুখি হয়েছেন যাদব; যার সমাধান আজ পর্যন্ত করতে পারেননি। সেটি হলো বনের গাছ কেটে ফেলা। যাদব ‘মোলাই কাথোনি’তে অনেক সেগুন ও মেহগনি গাছ লাগিয়েছিলেন। যার বাজার মূল্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। জানবেনই বা কীভাবে?  তার তো আর টাকার লোভ নেই। তিনি আজ পর্যন্ত বনের কোন গাছ কাটেননি; বিক্রি করা তো দূরে থাকুক। কিন্তু অর্থলোভী মানুষ জানে সেসব গাছের মূল্য। ফল যা হবার তাই হলো। প্রায়ই বনের গাছ কেটে নিয়ে যেতে চায় তারা। অর্থলোভী এই মানুষগুলো শুধু গাছ কেটে ক্ষান্ত হতো না। বন্যপ্রাণীদের উপরও হামলা করতো। খুব স্বাভাবিকভাবে এত বড় বন যাদবের একার হাতে রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন ছিল। তাই গাছ কাটা ও বন্যপ্রাণী হত্যার ব্যাপারে বন মন্ত্রণালয়কে জানান তিনি। তারা প্রথমে কর্ণপাত না করলেও পরবর্তীতে আরো কিছু দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে সেখানে নিরাপত্তা প্রহরী নিয়োগ দিয়েছে। এই বনের প্রতিটি গাছ যেন তার একেকটি সন্তান। তাইতো তিনি বলেন, “এই বনের গাছ কাটার আগে যেন তারা আমাকে কাটে”।
যাদব পায়েংকে খুঁজে বের করেন ভারতীয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জিতু কালিতা। ২০১০ সালে তিনি ছবি তোলার জন্য মোলাই কাথোনির রুক্ষ চরে এসে পৌঁছান। চরে নেমেই খেয়াল করেন, খানিকটা দূরে বেশ ঘন বন। তিনি ভাবলেন, এমন রুক্ষ চরে বন এল কোথা থেকে? তারপর ধীরে ধীরে খুঁজে পেলেন যাদবকে। যাদব তো তাকে দেখে তেড়ে মারতে আসেন। উনি ভেবে ছিলেন জিতু একজন বন্য প্রানি শিকারি। পরে অবশ্য জিতু যাদবকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে জিতু পত্রিকায় যাদবকে নিয়ে লিখলেন। একটি ডকুমেন্টারিও তৈরি করলেন তাকে নিয়ে। ধীরে ধীরে সারা ভারত সহ সারা পৃথিবী তাকে চিনতে শুরু করলো।

ভারতের রাস্ট্রপতি আবুল কালাম আজাদ এর কাছে পুরষ্কার গ্রহণের সময়।
বিশ্ব ধরিত্রী দিবসে ২০১২ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় যাদব পায়েংকে একটি সংবর্ধনা দেয়। সেখানে তিনি বলেন, “আমার বন্ধুরা ইঞ্জিনিয়ার হয়েছে, শহরে বাস করে। আমি আমার সাধ-স্বপ্ন সবকিছু বিসর্জন দিয়েছি এই বনটার জন্য। আজ এই বন আমার ঘর। আজকের এই সংবর্ধনা, এই পুরস্কার আমার সম্পদ। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ।” ২০১৩ সালের অক্টোবরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুধির কুমার তাকে ‘ভারতের বনমানব’ (Forest Man of India) উপাধি দেয়। পরবর্তীতে ২০১৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী পদক দেয়া হয় তাকে। এত এত পদক আর সম্মাননার পরও যাদবের একটাই স্বপ্ন, মৃত্যুর আগে ভারতে মোলাই কাথোনির মতো আরও বন তৈরি করে যাবেন।
একজন মানুষ একা একা একটি ১৩৬০ একর বিশাল আয়তনের বন সৃষ্টি করেছেন। শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন। কতটা ভালোবাসা আর আন্তরিকতার সাথে তিনি হয়ে উঠেছেন প্রকৃতি প্রেমী- নিঃস্বার্থভাবে। একজন মানুষের একার পক্ষে পুরো সমাজটা বদলে দেয়া সম্ভব না। কিন্তু একজন মানুষের প্রতিদিনকার ছোট ছোট কাজ একদিন একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। সেটারই একটি উজ্বল দৃষ্টান্ত যাদব মোলাই পায়েং এর বন মোলাই কাথেনি।
আশঙ্কার বিষয় হচ্ছে যাদব পায়েং এর এই বন যেহেতু একটি চর তাই যেকোন সময় এটি তলিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হুমকির মুখে পড়বে এই বন। তাই যাদবও বেশ দুশ্চিন্তায় আছেন। তবে তিনি এই বন রক্ষার জন্য বেশ নতুন নতুন চিন্তা করছেন। তিনি যেখানেই যান তার এই চিন্তা গুলো তাদেরকে শোনান। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। তাই তো তিনি এখন বিভিন্ন পুরষ্কার আর সংবর্ধনা নিতে যান না। বিরক্ত প্রকাশ করেন। তিনি হয়তো যতদিন বেঁচে থাকবেন এই মোলাই বনকে বুকে আঁকড়ে ধরে থাকবেন।
যাদব মোলাই পায়েং খুবই সাধারণ একজন মানুষ। কিংবা আমার আপনার চেয়ে অনেক নগণ্য। তবুও তিনি আমার আপনার মতো কোটি মানুষের চেয়ে অনন্য। তিনি সমস্যা দেখে বসে থাকেননি। তার সামর্থ এর চেয়ে অনেক বেশি করেছেন। হয়ে উঠেছেন একটি বনের পিতা। আবার সম্মানের দিক থেকেও তার অর্জন কিন্তু অনেক। তার যে সমস্ত বন্ধুরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা আদৌও রাষ্ট্রীয় পুরষ্কার পাবেন কিনা তার ঠিক নেই। তাই কোন কাজই কিন্তু ছোট না। যেকোন কাজ নিষ্ঠা আর একাগ্রতার সাথে করলে একজন সাধারণ যাদব মোলাই পায়েংও হয়ে উঠতে পারে বিশ্ব ইতিহাসের পাতায়। তার সম্পর্কে গুগল কিংবা ইউটিউব এ সার্চ দেন। দেখবেন তিনি কে? তিনি একজনই যাদব মোলাই পায়েং- The Forest Man of India (ভারতের বনমানব)।
* ছবি গুলো ইন্টারনেট এর মুক্ত সোর্স থেকে নেয়া।
**লেখাটি প্রথম প্রকাশিত হয় বারসিক নিউজ ডট কম এ। 

কেস স্টাডি- অ আ ক খ


কেন লিখবো?

 
কাকে বলে (সংজ্ঞা)?

এমন একটি অধ্যয়ন (গবেষণা/ সমীক্ষা) যা ফলাফলের পিছনের গল্পকে অতি সূক্ষভাবে বিশ্লেষণ করে, সমন্বয় করে উপস্থাপন করে। এটি বিশ্লেষনের এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্রকল্পের সফলতা গুলোকে তুলে ধরা সম্ভব হয়। কখনো কখনো এটির মাধ্যমে কারো কোন একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ বা সমস্যায় কারো দৃষ্টি আকর্ষণ করা হয়। কেস স্টাডি কোন সমস্যার বর্ণনা হতে পারে যা সমাধান করা প্রয়োজন কিংবা কোন সফলতার ঘটনাও হতে পারে যা সবার কাছে প্রচার করা দরকার। কেস স্টাডি হচ্ছে একটি গুনগত গবেষণা পদ্ধতি।




কোন বিষয়ের কেস স্টাডি লিখবো?
·        কোন বিশেষ একটি ঘটনা বর্নণা করার জন্য উপযুক্ত (perfect) এবং প্রতিনিধিত্ব মূলক (representative);
·        নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সৃষ্টির পর্যাপ্ত উপাদান রয়েছে;
·        খুব অল্প সময়ে পাঠককে আকৃষ্ট করতে পারবে এমন বিষয়;
·        কোন একটি ঘটনা বা বিষয়ের সহজ, সাবলীল এবং কার্যকরী চিত্র (প্রতিকৃতি) তুলে ধরতে পারবে;

যখন কেস স্টাডি অত্যাবশ্যকীয়
·        যখন একটি অনন্য (unique) এবং আগ্রহোদ্দীপক (Interesting) গল্প বলার দরকার পড়ে;
·        যখন একটি গল্প কাংখিত ফলাফলের কাছাকাছি পৌঁছাতে বা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে;
·        যখন এটি কোন প্রোগ্রাম কি ঘটেছে, কেন ঘটেছে এই সমস্ত বিষয়ের থেকে আরও অনেক বেশি কিছু (সম্পূর্ণ গল্প) বর্ণনা করতে পারবে;

কেস স্টাডি লেখার ধাপ সমূহ
ক্রম
কাজ
মন্তব্য
1.       
কোন ব্যক্তি, দল বা বিষয় নির্বাচন করুন যার উপর আপনি কেসস্টাডি লিখতে চান। সাধারণত আপনি তখনই একটি কেসস্টাডি লিখতে চাইবেন, যখন আপনি একটি কেসস্টাডির মূল বিষয়বস্তু ইতোমধ্যে চিহ্নিত করেছেন।

এ ক্ষেত্রে আপনার কর্মএলাকার বিভিন্ন কার্যক্রম, প্রতিবেদন এবং ফলাফল এর উপর ভিত্তি করে কেস স্টাডির বিষয় নির্বাচন করুন।
2.      
কেস সম্পর্কিত গবেষণা ও তথ্য সংগ্রহ করতে শুরু করুন। প্রশ্ন বা আলোচনার বিষয়বস্তু তৈরি করুন। এর যথার্থতা যাচাই করুন এবং সে অনুযায়ী কাজ শুরু করুন।

অন্যান্যদের সহায়তায় একটি চেকলিস্ট তৈরি করুন। তার সহযোগিতা নিন। অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। যে বিষয়ে তথ্য সংগ্রহ
3.      
যখন প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ শেষ হবে তখন সকল তথ্য সংকলন করুন এবং কেসস্টাডি লেখা শুরু করুন।

ভেবে দেখুন এ কাজের জন্য আপনার দলের সেরা সহকর্মী কে হতে পারে?
4.       
 আপনার কেসের একটি আকর্ষণীয় শিরোনাম দিন
ঘটনার পটভূমি লিখুন
কেসের মূল অংশে বিষয়টির অনন্যতা বা পরিবর্তনের তথ্য সন্নিবেশিত করুন এবং ঘটনার সত্যতা ফুটিয়ে তুলুন
কেসের উপসংহার লিখুন
আপনার লেখার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ও উর্দ্ধতন ব্যবস্থাপকের সাথে আলোচনা করুন। আপনার বিষয়টি নিয়ে অনেকের সাথে আলোচনা করার প্রয়োজন আছে।
5.      
প্রথম খসড়া শেষ হয়ে যাওয়ার পরে এটি বার বার পড়–ন এবং সংগৃহিত তথ্যের গ্রহনযোগ্যতা (বৈধতা যাচাই করুন)। খসড়াটি পঠকের সহজে বোঝার জন্য প্রয়োজনে আবার লিখুন। যদি সম্ভব হয় সহকর্মীদের পড়তে দিন এবং তাদের মতামত গ্রহন করুন।
কেস স্টাডি এমন হতে হবে যেন এর মধ্য দিয়ে সমস্যাগুলো ফুটে উঠে অথবা পরিবর্তন বোঝা।


কিভাবে লিখবো?
ষড় 'ক' অনুসরণ করা। যথা- ১. কী? ২.কে? ৩.কোথায়? ৪. কখন? ৫. কেন? বিশেষ গুরুত্ব দিন- কীভাবে?




যে বিষয়গুলো পরিহার করতে হবে?
·        আমি, তুমি, আমরা, তোমরা শব্দ না লিখে সে বা তিনি দিয়ে লিখুন;
·        নিজস্ব কোন মন্তব্য বা পরামর্শ লেখা যাবে না;
·        কোন বিশেষণ  (যেমন- খুব ভাল, আকর্ষনীয়, গরীব, ধনী, অসহায় প্রভৃতি) শব্দ লেখা যাবে না;

সংকলনে- বাহাউদ্দীন বাহার


মুদ্রার ওপিঠ

প্রতিটি মুদ্রার ২টি পিঠ-
আমরা একসাথে দুইটা পিঠ একসাথে দেখতে পারি না। তাইতো আমাদের দেখার ধরনেই- বিশ্লেষণ বদলে দেয়।
আমি দেখি মাথা; তুমি দেখ লেজ
এই আধা দেখাই আমাদের নলেজ।
ভাবি তুমি দোষী- আমি নির্দোষ।
চোখ মুদে ঘুম দেই- সুখের আবেশ।
কেন তুমি করো এটা- যেটা আমি পারিনা-
তুমি শুধু জিতে যাও- আমি তবু হারি না।
ভুল বুঝে দূরে গেলে- ভুল ভাঙাবো না।
ভুল গুলো ভুল হয়ে ফুল ফুটবে না।