Search This Blog

পার্থক্য

তোমার ও চোখ কাজলে কালো
আমারটা এমনিতেই কালো,
তুমি সফেদ মাজা-ঘষা পাউডারে;
আমি কালো ভালবাসা আর আদরে।
তোমার যা কিছু শখ আরা সম্মান-
আমার সে টুকু জিবিকা অন্বেষণ;
তবুও দিন শেষে আমি মানুষ
মানবীয় সব শুন্য তোমার- উড়াও ফানুস।
তোমার শেখানো সে পথ ধরে
তোমাকে যাই শিখিয়ে;
নিঃস্ব তুমি হবে একদিন
সব কিছু বিকিয়ে।


ঝড়ের পাখি
৩০-১১-১৪
অক্ট্রয় মোড়, রাজশাহী।

আড়ি

তোমার সাথে ইচ্ছে মতোন হবে আমার আড়ি;
তোমার সাথে রাগ, অনুরাগ- প্রেমের বাড়াবাড়ি।

ঝড়ের পাখি
০৪-১২-১৪

বলছি তোকে-১

তোকে দিলাম এক চিলতে মেঘ,
একটুখানি ছায়া-
তীব্র রোদে নীচে দাঁড়াস;
পাবি ভালবাসা- আদর-মায়া।
কিসের এত চিন্তা রে তোর-
বাক্স বন্দী ক্যান?
মোবাইল, টিভি ছুঁড়ে ফেলে
ভাঙ ঘরে থাকার ধ্যান।
আকাশ ধরে বাতাশ খা,
মিষ্টি ভীষণ বৃষ্টির পানি।
ঘাস ফড়িং দের প্রজা বানা-
হ প্রকৃতির রাজা; পরীরা রানি।

-ঝড়ের পাখি
১৭-১২-১৪

শৈশব

আজ কালকার বাচ্চাগুলো সকাল দেখে না;
ভোরের মিষ্টি রোদ গায়ে মাখে না।
কিচির মিচির পাখির ডাক কভু শোনে না-
ভোরের শিশির হাতে নিয়ে চেখে দেখে না।
আগুন জ্বলা ঝিঁঝিঁ পোকার পিছে ছোটে না।
চাঁদের বুড়ির গল্পে তাদের খায়েশ মেটে না।
ঘুমায় তারা গভীর রাতে- সময় কাটে টিভি দেখে;
খাওয়া কিংবা কান্না- হাঁসি কার্টুন গান চোখে।

ঝড়ের পাখি
১৭-১২-১৪

উষ্ণতা

আমার চোখের জলে সখী তোমার উষ্ণ স্নান,
বাথট্যাবের গরম জলে চুইবে গাঁয়ের ঘ্রাণ।
আমি শুধু রইবো বসে সেলফি দেখার আশে
শীতের মাঝে সেটাই আমার উষ্ণতা হয়ে আসে।

ঝড়ের পাখি
২১-১২-১৪

চাই

তোর রংধনু রাঙা জামা চাই,
চাঁদ সুরুজ মামা চাই,
রোজ রোজ হামি চাই।
সবকিছু দামী চাই।
আমি শধু তোকে চাই
শুন্য এ বুকে চাই
বুক ভরা সুখে চাই
জলে ভেজা দুখে চাই
পাশে চাই, হাতে চাই
কাছকাছি থাকা চাই।
তোকে চাই, তোকে চাই,
তোর ঐ হাঁসি চাই
দুষ্টমি কাশি চাই
আঁকা ঐ চোখ চাই
রঙে রাঙা ঠোঁট চাই
চিবুকে চিবুক চাই
গলাগলি হতে চাই
বলাবলি হতে চাই।
আমি শুধু তোকে চাই
তোর সব কিছু চাই।

ঝড়ের পাখি
২৯-১২-১৪

অনুরোধ

তোমাকে ভালবেসে ভুল করিনি!
নেই না পাওয়ার আক্ষেপ-
শুধু সানিধ্যের হাতছানিতে
পঙ্গপালের ন্যায় ঘুরে মরি
আজো তোমার চারিপাশে
একটুখানি রুপ, গন্ধ আর ছুঁয়ে যাওয়া বাতাসে।

ভালবাসতে চাই আজো সেই সেদিনের
না পাওয়ার মতো।
তুমি আগেও ছিলে ধরা ছোঁয়ার বাইরে
আজো তার ব্যাত্যয় ঘটেনি...
তুমি তোমার মতোই থেকো...
শুধু আমার ভালবাসায় ভালবাসতে এসো না!!!
-ঝড়ের পাখি
২৮-১২-১৪