Search This Blog

কাব্য

খুব স্বাদ ছিলে তোমাকে নিয়ে একখান কাব্য লিখে ফেলবো-
সেখানে থাকবে আমার সজানো না বলা সকল কথা গুলো।
তোমাকে নিয়ে কাব্য করা ছাড়া আর কিছুই আমার মাথায় আসে না।
না ঘুরতে যাওয়া; চুপিসারে অভিসার, নদীর পাড়ে হাত ধরে
একই পথে বারবার হেঁটে যাওয়া।
তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বাধ ও স্বপ্নও জাগে না বিন্দুমাত্র।
তবু ভালবাসার অদম্য ইচ্ছাটা জেগে থাকে অষ্টপ্রহর।

মন খারাপ এর কারণ

তোমার সব মন খারাপ হয়তো আমার কারনে নয়-
আমার অধিকাংশ মন খারাপ কিন্তু তোমাকেই ঘিরে হয়।
মাথাটা তখন ভীষণ বেইমানি করে; 
বড্ড বেশি ধুক পুক করে বুকটা।
ঘুমে চোখটা বুজে আসতে থাকে-
আর মাথাটা করতে থাকে বোঁ বোঁ;
আর আমি ঘুরে বেড়াই ভোঁ ভোঁ

নিঃশব্দ কলরব

তুমি আমার বন্ধু-সখা, তুমি আমার সব,
তুমি আমার চর্তুপার্শ্বে নিঃশব্দ কলরব।

ভালবাসা

নয়ন জলে বাঁধবো তোমায়-
রাখবো যে ফের স্বপনে।
বাসবো ভাল তোমায় ভালবাসার
মৃদু মৃদু কাঁপনে।

আলেয়া

নেশাতুর চোখ দুটো গভীর থেকে গভীরে তলিয়ে যায় 
তপ্ত ভেজা ঠোটেরাও মেতেছে কিলবিলানো আলেয়ায় 
প্রেম তুরুপের ইস্কাপন জুটে গেছে সখী ! 
প্লিজ জড়িয়ে ধরো;
ভাব জমেছে যে আজ ফুলেদের আস্তানায় .. ! ! !

ঘর সংসার

কোন এক স্বপ্নিল রাতে তোমার সাথে হাতে হাত রেখে স্বপ্ন বিলাস করবো বলে হাতে হাত মিলিয়েছি।
তোমার সাথে হাজারো পথ পাড়ি দেবো বলে 
পা বাড়িয়েছি।
তোমার সাথে বাকি জীবন এই বিশাল পৃথিবীটাকে দেখবো বলে 
নিজেকে হারিয়েছি-
আর তুমি মিছে চাল নুন আর ডালের খোঁজে আমাকে করেছো
ত্যক্ত-বিরক্ত।
আমি হয়ে যাই অতিষ্ট।

ঈশ্বর এবং তুমি

ঈশ্বর এবং তুমি
ঈশ্বর অধরা,তুমিও তাই!
অস্পর্শ কোন ব্যাথা আমাকে যখন আমাকে আসক্ত করে,
কেন আাম তোমার মাঝে হারাই
হায় ঈশ্বর..হায় তুমি এবং দু:স্বপ্নসহ আমি
আমি দিগন্তের কাটা পথে হেটেছি পথ; যা তোমার হৃদয় মম থেকে যোজন যোজন দূর
যতটা দূর ঈশ্বরের আসন এবং সেই তুমি!!!!!!