Search This Blog

গরু রচনা

গরু হল চতুষ্পদ,
        গৃহ পালিত পশু।
গরু নিয়ে লিখছি ছড়া
       আমি নারান বসু।
গরুর আছে চারটি পদ,
        মাত্র দুটি শিং।
শিং দিয়ে মারলে গুতা
        নাচবে ধা তিং তিং।


দুটো কান, দুটো চোখ;
         একটি কেবল নাক।
একটি মুখ দিয়েই সে
         হাকে দশের হাক।
একটি লেজ আছে তার
         অগ্র ভাগে কেশ।
সেই লেজটি দিয়ে গরু
         তাড়ায় মশা-মাছি বেশ।


চারটি পায়ের খুড়গুলো
         দ্বি-বিভক্ত।
গরু হল গৃহ দেব
        কর্তা ভীষণ ভক্ত।
গরুর আছে নানান আকার
        মোটা এবং কাবু-
স্বাস্থ্য-শরীর ভাল হলে
        দেখতে লাগে বাবু।

 গরু আছে নানান রকম,
        আছে নানান রং
লাল, ধূসর, মেরুন সাদা,
        মিশ্র কালো রং।

গরুর আছে খাদ্যাভাস;
        খায় নানান খাদ্য।
সেই খাদ্যের বর্ণনা
         দিতে আছি অদ্য।
ঘাস, কুটা, কুড়া ভুষি।
        জাবর কাতে একলা বসি।
সারা দিন মাঠে চড়ে
         খায় সে খেয়াল খুশি।

গরু খুবই উপকারী,
          অপকার তার অল্প।
সেই উপকারের বর্ণনা
         দিতেছি খুব স্বল্প।
দুধ পাই, পাই গোশ,
        পাই যে নানান দ্রব্য।
জ্বালানী পাই, সার পাই
        থেকে গরুর বজ্র।

গরু কর লালন-পালন,
        যত্ন কর অতি।
গরুর গুনে বেড়ে যাবে
       ভাগ্য চাকার গতি।
                                     -ঝড়ের পাখি
                                       ২৪-০৯-০৩
 

বোরখা, রোকেয়া এবং আমরা

কিছুদিন আগে মহাখালী'র ইন্সটিটিউট অফ পাবলিক হেলথের ক্যান্টিনে বসে সকালের নাস্তা খাচ্ছিলাম। আমি এবং আমার বন্ধু তৌহিদ।  আমাদের পাশের টেবিলে ২ জন মানুষ এসে বসল। একজন পুরুষ আর একজন নারী। পুরুষ টি সাদা পাঞ্জাবি-পাজামা পরিহিত। মুখে চাপ দাড়ি, গাত্র বর্ণ, উচ্চতা ঘটনার সাথে সামঞ্জস্য নয়। আর নারীটি কালো বোরখা পরিহিত। দুইজনেই মধ্যবয়সী এবং স্বামী-স্ত্রী মনে হলো তাদের কথাবার্তা এবং আচরণে। দেখে বোঝাই যায় দুজনে শহুরে জীবন যাত্রায় এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি।

যাইহোক, দুজনে সকালের খাবারের জন্য রুটি আর ডাল-ভাজি অর্ডার দিল। আমাদের অর্ডার আগে আসতে দেরি হচ্ছে। আমি বসে থেকে আশে পাশে দেখছিলাম (এটা আমার একটা অভ্যাস-খারাপ কি ভাল জানি না। সব কিছু-মানুষের খাওয়া, কথা বলা কিংবা কাজ করা প্রভৃতি।) ইতমধ্যে, একজন পুরুষ সম্ভবত আইসিডিডিআর'বি- এর স্টাফ (আইডি কার্ডের ফিতা দেখে তাই মনে হোল) এসে সেই নারী-পুরুষের টেবিলে বসল। নতুন আগত ব্যক্তি এই ক্যান্টিনের নিয়মিত কাস্টমার। উনি ওনার প্রতিদিনের স্বাভাবিক আচরণে কোন দিকে ভ্রুক্ষেপ না করে নাস্তা করতে লাগলেন।
এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়লেন নারীটি। পুরুষটি ফোনে কথা বলতে বলতে খাইতে লাগলেন আর নারীটি কি করবে? না করবে? পুরুষ টি খেতে লাগলেন নির্দ্বিধায়- আর নারীটি অনেক ভেবে চিন্তে ধীরে ধীরে রুটির টুকরো ছিড়ে দেয়ালের দিকে মুখ ফিরে নেকাব তুলে  আস্তে আস্তে মুখে দিলেন। রুটি ডাল ছাড়া। একটু প্ররে পুরুষটি কে তার ডালের বাটিটাও এগিয়ে দিলেন। নারীটি দুটি তন্দুর রুটি কোন কিছু ছাড়াই শুকনো খেয়ে ফেললেন।
কি এমন বিশ্বাস যে তাকে এই ধরনের আচরণে বাধ্য করলো। জীবন ধারনের জন্য খাওয়ার চেয়ে নেকাব রক্ষা করা কি এতই জরুরী। তিনি একান্ত বাধ্য না হলে নিশ্চিত এই পুরুষ সমাগত হোটেলে আসতেন না। কিংবা আমরা পুরুষরা কিভাবে নির্বিচার ভাবে নিজেদের উদার পূর্তিতে ব্যস্ত।
এই ঘটনা আমার দেখা এই প্রথম না।এবং শুধু মধ্যবয়সী কিংবা পৌঢ় নয়; তরুণ এবং নতুন মেয়েদের ক্ষেত্রেও (যারা শহুরে জীবনের এবং তথাকথিত 'আধুনিক' শিক্ষায় শিক্ষিত)। 

অনেক আগে যখন রোকেয়া সমগ্র পড়েছিলাম। এখন ঘটনা টা ঠিক হুবহু মনে নাই। কিন্তু যতদূর মনে আছে উনি ট্রেনে ভ্রমণ করছিলেন। একজন পর্দায় আবৃত নারী বিপদে পড়েছেন। কিন্তু পর্দা নষ্ট হবে বলে তার সহযাত্রী এবং বিপদাক্রান্ত নারী নিজেও কাউকে সাহায্য করতে দিচ্ছেন না।
বেগম রোকেয়ার যুগ এখন আর নাই। কিংবা আমরা পুরুষরা আমাদের সুখ- সুবিধা গুলো দেখছি। কিন্তু আমাদের আর একটি অংশকে পর্দার নামে বাইরে বের করে মানসিক অত্যাচার করছি কি না? নিজের বিবেক বারবার সেই প্রশ্ন করছে আমাকে।

কামনা


সুখে থেকো তুমি,
সুখের আবেশ মেখে।
ভাল থেকো তুমি
স্মৃতি গুলো মোর রেখে।
সবকিছু যেয়ো তুমি ভুলে,
যা কিছু রেখেছিলে হৃদয়ে তুলে।
তুমি সুখী হলেই-
সুখ বুঝি পাবো আমি।


মিথ্যে স্বপ্ন দেখিয়োনা আর আমাকে,
মাকড়সারই জাল বুনাইয়োনা আমাকে।
আমি ক্লান্ত, পথ শ্রান্ত;
সবকিছু হারিয়ে আমি যে ভ্রান্ত।
সুখী হইও তুমি।
দোয়া করি দিবাযামী।
তুমি সুখী হলেই-
সুখ বুঝি পাবো আমি।


দিন কেটে যায়-
পড়ে থাকে হায়
শীর্ণ দেহ।
রাত কেটে যায়-
তারা গণনায়,
খবর রাখে কি কেহ?
 তবুও কামনা আমার
সুখী হইও তুমি।
তুমি সুখী হলেই-
সুখ বুঝি পাবো আমি।
                                     -ঝড়ের পাখি
                                       ৩১-০১-০৪

বিরহ মোহনা


নিশিদিন কাঁদি আমি
তোমারই বিরহে
তোমার নিঠুর ছলনায়
নয়নে জল বহে।
লাগে না ভাল- বিরক্তিকর
এই একাকীত্ব।
চাই যে আমি এই জীবনে
কারো প্রভুত্ব।
ছন্দ, সুর আর গান
হারিয়ে গেছে।

 
দ্বন্দ্বে দ্বন্দ্বে দুলিয়ে 
দুলেছি দোলনাতে।
দুঃখের ঝরনা মিলেছে 
বিরহ মোহনাতে। 



                                             -ঝড়ের পাখি
                                               OB-OF-OI  

কিছু চাওয়া


কি পেলাম সারা জীবনে-
না অনুপ্রেরণা, না স্বাধীনতা ?
দূর্বার শাসন, নিয়মের কঠিন রুঢ় বেড়ী।
এতটুকু স্নেহ, প্রেম, না ভালবাসা।
কুন কিছুতে নেই বিন্ধুমাত্র সব-ইচ্ছা।
যেন খাঁচায় বদ্ধ একটা সুন্দর পাখি।
ওড়ার ইচ্ছা থাকা সত্বেও পায়ে অদৃশ্য শিকল;
সুন্দর খাওয়া, পোশাক, সুগন্ধি দ্রব্য-চাকচিক্য।
তবুও মন চায়- আরো অনেক কিছু--।
কি সেই অনেক কিছু?


নিজেও জানিনা। অভাব তো নেই কিছুরই-
তবুও! পাওয়ার অতৃপ্ত আশা।
চাওয়াও খুব বেশি নয়। দু' মুঠো ভাত,
বাঁধা- বন্ধনহীন জীবন- উড়বো স্বাধীন
পাখির মত নীল আকাশে মেঘের সাথে।
দেখবো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য।
কখনও নদী-ঝর্ণা, পাহাড়-গিরি, মরুভূমি,
আরও কত কি? কিন্তু, পারিবারিক বাঁধা।
নদীতে থাকে হাঙর, কুমীর-কামোট।
ঝর্নার ধার হয় পিচ্ছিল; ওখানে
যেতে হবে না, জীবনে আসতে পারে বিপদ।

এভাবে বেড়ে উঠেছি ঘরের ভিতরে
সযত্নে লালিত অপরূপ ক্যাকটাসের মত।
কিন্তু, বাইরের রুঢ় বাস্তবতার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ।
পৃথিবিটা মনে হয় রঙ্গিন গ্লাসের মত,
চাঁদের মত সুন্দর। কিন্তু, না,
চলতে গিয়ে হোঁচট খেয়েছি বারংবার।
কেননা, কঠিন পৃথিবীর কাছে আমি এক শিশু।
খাঁচায় বদ্ধ পাখির মত- পাখা থাকা সত্ত্বেও জানেনা উড়তে----
কেননা, ভুলে গেছে।
                              -ঝড়ের পাখি
                                ১৬-০৮-০৩


বৃষ্টি পড়ে


বৃষ্টি পড়ে টাপুর- টুপুর
            ঝম-ঝমা-ঝম-ঝম।
বৃষ্টি পড়ে কোথাও বেশি
            কোথাও বা কম।
বৃষ্টি ঝরে সকাল-সাঝে
            সময়ের নেই ঠিক।
বৃষ্টি যেন ঘড়ির কাটা-
             টিক, টিক, টিক, টিক।।

বৃষ্টি যেন ঝর্ণা ধারা
              অঝর ধারে ঝরে।
আকাশের ঐ কষ্ট গুলো
              কান্না হয়ে ঝরে।
বৃষ্টি ঝরে ছন্দের তালে
              টাপুর টুপুর টিপ।
কোথায় কখন বৃষ্টি হবে
             নেই তার কোন ঠিক।

বৃষ্টি ঝরে গাছের পাতায়,
              ফসল ভরা মাঠে।
বৃষ্টি পড়ে নদ-নদীতে
              এবং পথে ঘাটে,
বৃষ্টি পড়ে সব খানেতে
              শহর কি বা গায়ে;
বৃষ্টি পড়ে সামনে-পিছন
              ডানে এবং বায়ে।


 বৃষ্টি যখন ঝরে তখন
              পুলক জাগে মনে।
বৃষ্টি হলো রবের রহম-
              ঝরে খুশির আগমনে।
      

কষ্টের রংধনু


কি অপরূপ রুপ!
দেখে ভরে মন,
চুপি চুপি তাই 
দেখি সারাক্ষণ।


ভাবি তোমাকে 
ভাল লাগে তাই।
ফিরিয়ে দাও
 তবু ভালবেসে যাই।
দূর থেকে তোমাকে 
ভালবেসে যাবো-
জানি না কভু কি
তোমাকে পাবো?


আখি থেকে আজও
ঝরে বারি।
বুকটা দিন দিন
হয়ে ওঠে ভারি।
স্বপ্ন গুলো হয়
কষ্টের রংধনু;

স্মৃতি গুলো আজ
বিষাদের পরাগরেণু, 
তুমি আমার আকাশে
অমাবস্যা রাতের 
উজ্জল তারা।

আমি চেতনা হারা 
অদ্ভূত জগতে
বিরহ প্রনেতা।
                      ঝড়ের পাখি
                        ১৮-০৭-০৩