Search This Blog
কোপিং
ঘুরছি আমি, ঘুরছো তুমি, ঘুরছে সাথে লাটিমটাও;
ঘুরছে মাউস হচ্ছে লোডিং ঘুরছে সাথে জীবনটাও।
আজকে আমি ভাল অতি- কালকে খারাপ তোমার কাছে-
বলছি আমি বদলাই নি; বদলাও নি তুমিও- তবু সম্পর্কটা তো ঘুরছে।
ঘুরছে মাউস হচ্ছে লোডিং ঘুরছে সাথে জীবনটাও।
আজকে আমি ভাল অতি- কালকে খারাপ তোমার কাছে-
বলছি আমি বদলাই নি; বদলাও নি তুমিও- তবু সম্পর্কটা তো ঘুরছে।
ঘুরছে ঘুরুক- কার তাতে কি? তার তো বগল বাজছে-
দূরে দেখে দাও তালি দাও- সম্পর্ক তবু ঘুরছে,
ঘুরতে ঘুরতে ১৮০º তে ঠিক সে পৌঁছাবে;
৩৬০º পৌঁছালে তা মোহনাতে মিলবে।
ঘুরছে ঘুরুক ঘুরছে যা যা, হচ্ছে হউক হচ্ছে যা তা;
(বাহার) তোর তাতে কি; হচ্ছে কেন মাথা ব্যাথা?
পারবি না তুই ঘোরা থামা, পারবি না তুই একলা একা।
তার চেয়ে তুই তেল কিনে- দে গোঁফে তা,
নাক ডুবিয়ে চোখ বুজিয়ে- বেসুরো গান গা।
ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
দূরে দেখে দাও তালি দাও- সম্পর্ক তবু ঘুরছে,
ঘুরতে ঘুরতে ১৮০º তে ঠিক সে পৌঁছাবে;
৩৬০º পৌঁছালে তা মোহনাতে মিলবে।
ঘুরছে ঘুরুক ঘুরছে যা যা, হচ্ছে হউক হচ্ছে যা তা;
(বাহার) তোর তাতে কি; হচ্ছে কেন মাথা ব্যাথা?
পারবি না তুই ঘোরা থামা, পারবি না তুই একলা একা।
তার চেয়ে তুই তেল কিনে- দে গোঁফে তা,
নাক ডুবিয়ে চোখ বুজিয়ে- বেসুরো গান গা।
ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
স্বপনে
তোমার চোখে আমার এ চোখ রাখতে আমি চাই,
তোমার চোখে আমার স্বপন দেখতে মনে চায়।
তোমার স্বপ্নে একলা আমি হবো কুশীলব,
ভাল নই- আমার আছে দুষ্ট মতলব।
তোমার চোখে আমার স্বপন দেখতে মনে চায়।
তোমার স্বপ্নে একলা আমি হবো কুশীলব,
ভাল নই- আমার আছে দুষ্ট মতলব।
দুষ্ট মিষ্টি কথার খাজে
মাখবে আদর চুলের ভাঁজে।
লজ্জা কিসের ভালবাসায়?
মাতাল হবো প্রেমের নেশায়।
তুমি মিছে ভাবছো সখি-
আমরা ঠিকই হবো সুখি।
শঙ্কা ও ভয় দেখছি কেন তোমার নয়নে?
বাস্তবে নয়; এসব কিছু হবে স্বপনে।
ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
মাখবে আদর চুলের ভাঁজে।
লজ্জা কিসের ভালবাসায়?
মাতাল হবো প্রেমের নেশায়।
তুমি মিছে ভাবছো সখি-
আমরা ঠিকই হবো সুখি।
শঙ্কা ও ভয় দেখছি কেন তোমার নয়নে?
বাস্তবে নয়; এসব কিছু হবে স্বপনে।
ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
সফল মানুষ
হাটের মানুষ, মাঠের মানুষ,
গাঁয়ের মানুষ যারা-
তারাই মোদের সোনার মানুষ,
সফল মানুষ তারা।
ধন্য তারা, গণ্য তারা,
তারাই দেশের প্রাণ।
তাদের লাগি বিশ্ববুকে
বাড়ল দেশের মান।
কঠিন মাটি চাষ করে যারা
ফলায় সোনার ধান,
তাদের জন্য আছি বেঁচে
গাইবো তাদের গান।
ঝড়ের পাখি
১২-০৩-০১
গাঁয়ের মানুষ যারা-
তারাই মোদের সোনার মানুষ,
সফল মানুষ তারা।
ধন্য তারা, গণ্য তারা,
তারাই দেশের প্রাণ।
তাদের লাগি বিশ্ববুকে
বাড়ল দেশের মান।
কঠিন মাটি চাষ করে যারা
ফলায় সোনার ধান,
তাদের জন্য আছি বেঁচে
গাইবো তাদের গান।
ঝড়ের পাখি
১২-০৩-০১
আক্ষেপ
একটা বই পড়তে চাই
নিটোল প্রেমের গল্প
দুঃখ ভরা অশ্রু তে ভেজা
রোমান্সে মচমচা।
ক্লাইম্যাক্সের ছড়াছড়ি
হাসতে হাসতে গড়াগড়ি
খুনসুটিতে থাকবে ভরা
সম্পর্কের ভাঙ্গা-গড়া।
একটা বই পড়তে চাই
বই পড়ার সময় চাই...
বই গুলো সব গিলতে চাই
চায়ের সাথে খেতে চাই
কোল বালিশ বানিয়ে ঘুমাতে চাই।
হচ্ছে না পড়া কাগুজে বই
মেতে আছি নিয়ে মুখবই।
তবুও মিটছে না সাধ- তৃষ্ণা,
আমায় একটু পড়তে ধার দিস না।।
ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
নিটোল প্রেমের গল্প
দুঃখ ভরা অশ্রু তে ভেজা
রোমান্সে মচমচা।
ক্লাইম্যাক্সের ছড়াছড়ি
হাসতে হাসতে গড়াগড়ি
খুনসুটিতে থাকবে ভরা
সম্পর্কের ভাঙ্গা-গড়া।
একটা বই পড়তে চাই
বই পড়ার সময় চাই...
বই গুলো সব গিলতে চাই
চায়ের সাথে খেতে চাই
কোল বালিশ বানিয়ে ঘুমাতে চাই।
হচ্ছে না পড়া কাগুজে বই
মেতে আছি নিয়ে মুখবই।
তবুও মিটছে না সাধ- তৃষ্ণা,
আমায় একটু পড়তে ধার দিস না।।
ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।
শুভেচ্ছা
উত্তাপ সে তো
কবেই হারিয়ে গেছে-
রিমঝিম বরষাও
গিয়েছে শুকিয়ে;
সাদা কাশফুল আর
নীলাকাশ
মিইয়ে আছে
কুয়াশার চাঁদর মুড়িয়ে।
নবান্ন আর
পিঠা-পুলির ভিড়ে
স্মৃতি যেন মোর
হয়না ধোঁয়াশা।
উষ্ণতা আর
মনোহরণের ব্যস্ততায়
ব্যাঘাত ঘটাতে-
জানাই শুভেচ্ছা।
ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির,
মানিকগঞ্জ।
শিরোনামহীন
তোমার জন্য আছি বেঁচে
নাইলে কবেই হারিয়ে যেতাম।
ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েই
আকাশ-বাতাসে মিলিয়ে যেতাম।।
নাইলে কবেই হারিয়ে যেতাম।
ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েই
আকাশ-বাতাসে মিলিয়ে যেতাম।।
Subscribe to:
Posts (Atom)
